,

সিলেটে পাখির ধাক্কায় বিকল বিমানের ইঞ্জিন

news-image

নিউজ ডেস্ক : পাখির ধাক্কায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল হয়ে গেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন। ফলে আকাশে উড়তে পারেনি বিজি-২০১ এর ফ্লাইট।

রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী।

বিমানবন্দর সূত্র জানায়, আজ সকালে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের উড়োজাহাজের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করছিল না। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে ধরা পড়ে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগার বিষয়টি। পাখির ধাক্কার কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। ফলে দিনভর যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ফ্লাইট বাতিল হওয়ায় লন্ডনের হিথ্রো-সিলেট ফিরতি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাখির ধাক্কার (বার্ড হিট) কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যার কারণে ফ্লাইট বাতিল হয়। তবে এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পাখির ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বিমান অবতরণের আগে কোথাও পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল। আর এ কারণে উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি