বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি মানলে যুদ্ধ বন্ধ, স্পষ্ট বার্তা পুতিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে মাত্র ৯ ঘণ্টার জন্য ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনা। রোববার এই সিদ্ধান্ত জানানোর পরেও ইউক্রেনকে আবার হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানালেন, ইউক্রেনে সামরিক অভিযান তখনই বন্ধ হবে, যখন তাদের সমস্ত শর্ত পূরণ হবে।

তিনি জানান, ক্রেমলিনের দাবি পূরণ হোক, তবে কিভ আক্রমণ বন্ধের ব্যাপারে ভাবনাচিন্তা হবে। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানকে টেলিফোন বার্তায় রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের তরফে আলোচনার লক্ষ্য আরও গঠনমূলক হওয়া উচিত। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, পুতিন এও বলেছেন, পরিকল্পনা অনুযায়ীই ইউক্রেনে ‘বিশেষ অপারেশন’ চালাচ্ছে রাশিয়া।

অন্য দিকে, রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলন করায় হাজারের বেশি প্রতিবাদীকে আটক করা হয়েছে। এরা সামাজিক মাধ্যমে বিভিন্ন যুদ্ধবিরোধী পোস্ট এবং ভিডিও পোস্ট করতেন বলে জানিয়েছে রাশিয়ার একটি সংবাদ সংস্থা।

ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি আবার সাধারণ রুশ নাগরিককে যুদ্ধবিরোধী আওয়াজ তোলার আবেদন করেছেন। তিনি জানান, যুদ্ধের ফলে শুরু হবে দারিদ্র এবং সঙ্কট। তাতে দুই দেশই প্রভাবিত হবে। তার কথায়, ‘‘রাশিয়ার নাগরিকবৃন্দ! এই আন্দোলন কেবল ইউক্রেনে শান্তির জন্য নয়। এটা আপনাদের দেশের জন্যও লড়াই। এখনও যদি আপনারা নীরব থাকেন, শুধু দারিদ্রই পরে কথা বলবে। নেমে আসবে নিপীড়ন।’’ সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা