,

হিন্দিতে ঢাকার ফারিয়ার সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গতকাল শনিবার শেষ করেছেন কলকাতার সিনেমা ‘রকস্টার’র কাজ। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন ওপার বাংলার আলোচিত নায়ক যশ দাসগুপ্ত। শেষদিনের শুটিংয়েই জানা যায়, শুধু বাংলা নয়, হিন্দিতেও মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।

তিনি বলেন, ‘টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর আজ রোববার ঢাকায় ফিরছি। এটাও বড় আনন্দ। আর আরেকটা খবর হলো, ছবিটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।’

এদিকে সিনেমার ‍শুটিংয়ের শেষ দিন পরিচালক অংশুমান প্রত্যুষ করলেন কাহিনি ফাঁস। জানালেন, এটি প্রেম বা গানের নয়, প্রতিশোধের গল্প। যেখানে জনপ্রিয় রকস্টারের ভূমিকায় থাকবেন যশ। আর তার ভক্ত ফারিয়া। তাদের প্রেম-ভালোলাগার মধ্যেই চলে আসবে প্রতিশোধের গল্প।

পরিচালক অংশুমান প্রত্যুষ কলকাতার একটি গণমাধ্যমকে বলেন, ‘ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্প।’

উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‌‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি।

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়ালেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড