,

রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনে ধর্ষণের অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : দখল করা শহরগুলোতে রাশিয়ার সেনারা নারীদের ধর্ষণ করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। আজ শুক্রবার তিনি এ অভিযোগ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কুলেবা তার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। রয়টার্সও নিরপেক্ষভাবে তার ওই দাবি যাচাই করতে পারেনি।

যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউসের এক অনুষ্ঠানে কুলেবা বলেন, যখন শহরগুলোতে বোমা পড়ে, যখন সৈন্যরা অধিকৃত শহরগুলোতে নারীদের ধর্ষণ করে, তখন আন্তর্জাতিক আইনের দক্ষতা সম্পর্কে কথা বলা কঠিন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা এ যুদ্ধকে সম্ভব করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

এদিকে, রাশিয়ার দখল করা খেরসনের বাসিন্দা স্বেতলানা জোরিনা নামে এক তরুণী সিএনএনকে বলেন, দখলদার সৈন্যরা এরই মধ্যে স্থানীয় নারীদের ধর্ষণ করা শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি