,

আবারও শুভেচ্ছাদূত মেহ্জাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও শুভেচ্ছাদূত হিসেবে বিখ্যাত সু-ব্র্যান্ড ‘বাটা’র সঙ্গে যুক্ত হলেন তারকা অভিনেত্রী মেহ্জাবীন চৌধুরী। এর আগেও একই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বিভিন্ন এন্ডোরসমেন্টে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আবারও চুক্তিবদ্ধ হন।

গেল দুইদিন আগেই এ বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন বলেন জানান মেহ্জাবীন।

তিনি বলেন, ‘আমি আগেও ‘বাটা’র সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। পূর্বের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আবারও তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছি কোম্পানিটির বাংলাদেশ অংশের শুভেচ্ছাদূত হিসেবে। আশা করছি পূর্বের মত এবারও তাদের সঙ্গে আমার যাত্রা এবং কাজ সুন্দর হবে।’

এদিকে, আসছে ঈদ ঘিরে অনেকের কাজের ব্যস্ততা শুরু হলেও মেহ্জাবীন এখনও কাজ শুরু করেন নি। তবে, এবার ঈদে খুব বেশি কাজ করবেন না বলেও জানান তিনি।

‘চিরকাল আজ’-খ্যাত এ তারকা বলেন, ‘আমি এখনও ঈদের নাটকের শুটিং শুরু করিনি। অনেকের সঙ্গেই কথা হচ্ছে, এরমধ্যে কিছু কাজ চূড়ান্ত হয়েছে। সম্প্রতি করা কয়েকটি কাজে এত ভেরিয়েশন ছিলো যেগুলো করার পর এখন এভারেজ কাজের প্রতি একটু অনীহা চলে এসেছে বলা যায়। তাই খুব ভালো গল্প না হলে সেগুলো করার ইচ্ছে নেই। যতটুকুই ভালো করছি এখন এরচেয়েও ভালো কিছু করার চেষ্টায় আছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না