,

চলতি মাসেই পুরোদমে শুরু হতে পারে মাধ্যমিকের ক্লাস

news-image

নিউজ ডেস্ক : চলতি মাসের মাঝামাঝি থেকে মাধ্যমিকে ক্লাস পুরোদমে শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া- এডুকেশন ফেয়ার ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আশা করছি এই মাসের মাঝামাঝি মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু হবে। এছাড়া যারা কোনো কারণে শ্রেণিকক্ষে আসতে পারছে না, তারা হয়তো অ্যাসাইনমেন্ট কার্যক্রমের আওতায় থাকবে। যেখানে দরকার মনে হবে, সেখানেই অ্যাসাইনমেন্ট দেয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

ব্লেন্ডেড এডুকেশনের পাইলটিং প্রসঙ্গে তিনি বলেন, ব্লেন্ডেড এডুকেশনের জন্য আমরা ন্যাশনাল পলিসি করছি। আগামী ২৬ মার্চ সেই পলিসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেয়ার কথা রয়েছে। এজন্য খুব জোরেশোরে কাজ চলছে। সেটা হয়ে যাওয়ার পর আমরা ঠিক করব কী করে, কোথায়, কিভাবে করব? তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতিও নিতে হবে। ব্লেন্ডেড করতে হলে সকল ক্লাসরুমকে সেভাবে সাজাতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ চলছে, আরও দিতে হবে। এটা এই মুহূর্তেই হয়ে যাবে, এমন নয়। আমাদের কাজ চলছে।

বুয়েটে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নিয়েছি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষাটাও সেই সিলেবাসে হওয়া উচিৎ, সেটাই যৌক্তিক। স্বাস্থ্য শিক্ষার সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন বিষয়টা দেখবেন। আবারও কথা বলবো।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি