,

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে মাউশির নতুন আদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি কলেজে নিয়োগ সুপারিশের ক্ষেত্রে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন ও এমপিও নীতিমালা এবং জনবল কাঠামো অনুসরণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।

বুধবার নির্দেশনাটি মাউশি ওয়েবসাইটে প্রকাশিত হয়। এ আদেশে স্বাক্ষর করেন মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী।

আদেশে বলা হয়, বেসরকারি কলেজে গভর্নিং বডি কর্তৃক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কর্মচারী নিয়োগে মহাপরিচালক এর প্রতিনিধি মনোনয়নের/দায়িত্বপালনের ক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং প্রাসাঙ্গিক অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে মাউশি অধিদপ্তরে ১২/১২/২০২১ খ্রি. অনুষ্ঠিত এমপিও চূড়ান্ত কমিটির সভার সিদ্ধান্ত হলো বেসরকারি কলেজে গভর্নিং বডি কর্তৃক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কর্মচারী নিয়োগ বোর্ডে সুপারিশ করার ক্ষেত্রে মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিধি-বিধান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং প্রাসাঙ্গিক অন্যান্য কাগজপত্র যথাযথভাবে যাচাইপূর্বক নিশ্চিত হয়ে দায়িত্বপালন করতে হবে এবং নিয়োগের সুপারিশ করতে হবে।

উল্লেখ্য, বেসরকারি কলেজে নিয়োগের মহাপরিচালক এর প্রতিনিধি মনোনয়নের বিষয়ে স্মারক নং ৭জি-১৫৮(ক-৩)/২০০৮/ ৫০৭০ (১৪০) তারিখ : ০৩/০৭/২০১৩ মোতাকে জারিকৃত অফিস আদেশটি যথাযথভাবে অনুসরণ করার অনুরোধ করা হলো।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর