,

অবশেষে কাটছে প্রযোজক পরিবেশক সমিতির জটিলতা

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আইনি জটিলতা কাটতে যাচ্ছে। সমিতির নেতৃত্বে আসতে যাচ্ছে নির্বাচিত কমিটি। আর আগামী ২১ মে অনুষ্ঠিত হবে এর নির্বাচন।

গতকাল মঙ্গলবার এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বৈঠক থেকে বেরিয়ে জানিয়েছেন সমিতিটির বেশ ক’জন সদস্য।

জানা যায়, আড়াই ঘণ্টার এই বৈঠকে নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠিত হয়েছে। যার চেয়ারম্যান থাকবেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। বাকি দুজন সদস্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম।

এর আগে, গত বছরের মার্চ থেকে সমিতিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রশাসকের অধীনে চলছি এর সকল কার্যক্রম।

তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্রের এই সংগঠন চলচ্চিত্রের মানুষদের হাতেই তুলে দিতে চাই। চলচ্চিত্রকে গতিশীল করতে এর কোনো বিকল্প নেই। আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচনটির দায়িত্ব পালন করব।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড