,

এসএসসি’তে কোন বিষয়ে কত নম্বর, জানালো শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ১৯ জুন থেকে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার রচনামূলক ও নৈর্ব্যক্তিক অংশে কত নম্বর থাকবে এবং কীভাবে নম্বর ভাগ হবে সেটিও জানিয়েছে।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

যেসব বিষয়ে পরীক্ষা হবে

এবার বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব বিষয়ে পরীক্ষা হবে না

এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে না সেগুলো হলো- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান। বাদ দেয়া বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হবে।

স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা হয়।

মানবণ্টন যেভাবে

এসএসসিতে ইংরেজী প্রথম পত্রে ৫০ নম্বর, ইংরেজী দ্বিতীয় পত্রে ৫০ নম্বর আর ব্যাবহারিক আছে এমন বিষয়ে ৪৫ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। এ ছাড়া যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

শিক্ষা বোর্ড বলছে, আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয়সমূহে (ইংরেজি ১ম ও ২য় পত্র ব্যতীত) রচনামূলক অংশে ৪টি প্রশ্নের উত্তরে ৪০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৭০ নম্বরে এবং এমসিকিউ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৩০ নম্বরে রুপান্তর করা হবে। আর ব্যবহারিক পরীক্ষাযুক্ত বিষয়সমূহে রচনামূলক অংশে ৩টি প্রশ্নের উত্তরে ৩০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৫০ নম্বরে এবং এমসিকিউ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করা হবে এবং অবশিষ্ট ১৫ নম্বর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে।

এছাড়া ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্রের প্রতিটি পত্রের ৫০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রুপান্তর করা হবে। এ পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা।

নম্বর বিভাজন

এসএসসিতে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, কৃষি শিক্ষা বিষয়ে লিখিত পরীক্ষায় আটটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই তিন প্রশ্নের মোট মান হবে ৩০। এছাড়া এমসিকিউ ২৫টি প্রশ্ন থেকে উত্তর দেয়ার জন্য ১৫টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ১৫টি প্রশ্নের মোট মান হবে ১৫।

এসএসসির মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব ও বিশ্বসভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি বিষয়ে ১১টি প্রশ্ন থেকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই চার প্রশ্নের মোট মান হবে ৪০। এছাড়া এমসিকিউ ৩০টি প্রশ্ন থেকে উত্তর দেয়ার জন্য ১৫টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। এই ১৫টি প্রশ্নের মোট মান হবে ১৫।

এছাড়া চারু ও কারুকলা ও সংগীত বিষয়ে ৬টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই তিন প্রশ্নের মোট মান হবে ৩০। এছাড়া চারুকলা বিষয়ে এমসিকিউ ১৫টি প্রশ্ন থেকে উত্তর দেয়ার জন্য ১০টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

অন্যান্য বিষয়ের মধ্যে শারীরিক শিক্ষা ও ক্রীড়া, সহজ বাংলা প্রথম পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র, আরবি, সংস্কৃত ও পালি বিষয়ে ৫টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই তিন প্রশ্নের মোট মান হবে ৩০। এছাড়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে এমসিকিউ ১৫টি প্রশ্ন থেকে উত্তর দেয়ার জন্য ১০টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। অন্যান্য বিষয়গুলোতে এমসিকিউ ৫০টি প্রশ্ন থেকে উত্তর দেয়ার জন্য ২৫ টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না