,

নারায়ণগঞ্জে মা-মেয়ে খুন, আটক ২

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ঋতু চক্রবর্তী (২২)। ঋতু সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। একজনের লাশ পড়ে ছিল ফ্লোরে এবং আরেকজনেরটা ছিল খাটের ওপর। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা ও মেয়ের চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা ভবনটির ফটকে তালা মেরে দেন। এরপর পুলিশ গিয়ে ওই ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে এবং এক নারী ও এক পুরুষকে আটক করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

এদিকে, ফতুল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাবেয়া বেগম (৩৫)। দুপুরে ফতুল্লার পঞ্চবটি শান্তিনগর এলাকার সেলিম মিয়ার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সোহেল আহমেদ অপুকে আটক করেছে পুলিশ। অপু বরিশাল কোতোয়ালী থানার চর নিহালগঞ্জ গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর