,

পনির ভাপা

news-image

নিউজ ডেস্ক : আলু দিয়ে পনিরের ঝোল অনেক সময়ে একঘেয়ে লাগে। পনির আর কী ভাবে রান্না করবেন বুঝতে পারেন না? পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে বানাতে পারেন ‘পনির ভাপা’।

উপকরণ

পনির: ৫০০ গ্রাম

সরিষা গুঁড়া: ৩ টেবিল চামচ

পোস্ত: ৩ টেবিল চামচ

নারকেল কোরা: আধ কাপ

টক দই: আধ কাপ

কাজু বাদাম:৫টি

কিশমিশ: দুই টেবিল চামচ

লবন: পরিমাণ মতো

চিনি: স্বাদ মতো

কাঁচা মরিচ: ৪টি

মরিচ গুঁড়া: এক চা চামচ

ধনে পাতা কুচি: দু’চা চামচ

সরিষার তেল: পরিমাণ মতো

প্রণালী

একটি টিফিন কৌটাতে ফেটানো দই, নারকেল কোরা, পোস্ত ও সরিষা বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ, লবন, চিনি মরিচ গুঁড়, আর ধনে পাতা কুচি একসঙ্গে মিশিয়ে নিন।

এই মিশ্রণটিতে চৌকো করে কাটা পনির দিয়ে দিন। হালকা হাতে পনিরের সঙ্গে মশলাগুলি ভাল করে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন পনির যাতে না ভেঙে যায়।

এ বার এই পনিরের উপর চেরা কাঁচা মরিচ আর সরিষার তেল ছড়িয়ে দিয়ে কৌ়টার ঢাকা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারে ভাপে বসান।

প্রেশারের একটি অথবা দু’টি হুইসেল বাজলে ভিতর থেকে কৌটাটি বের করে নিন। কৌটার ঢাকনা খুলে পনিরের উপর সামান্য সরিষার তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনির ভাপা। সূত্র: আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়