,

লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবায় যোগ হলো আরও ২ অ্যাম্বুলেন্স

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিতে ‘স্বপ্ন যাত্রায়’ যোগ হলো আরও দুটি অ্যাম্বুলেন্স। এখন থেকে জেলা সদরে ও রামগতিতে ৭টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রায় তিন লাখ মানুষ পাবে এ সুবিধা।

মঙ্গলবার সদরের উত্তর হামছাদী ও চরশাহী ইউনিয়নে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব অ্যাম্বুলেন্স বিতরণ করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে লক্ষ্যে এসব অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর