,

অল্পের জন্য রক্ষা পেলেন ঊর্বশী রাউতেলা

news-image

বিনোদন ডেস্ক : অল্পের জন্য ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভয়াবহ কবল থেকে রক্ষা পেলেন বলিউড তারকা ঊর্বশী রাউতেলা। ক’দিন আগে এই অভিনেত্রী ইউক্রেন গিয়েছিলেন শুটিংয়ের জন্য। সেখানের কিছু স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। ভিডিও পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘বিশুদ্ধ বাতাস সংগ্রহ করছি, সময়টা ভালো কাটছে। প্রকৃতিকে ভালোবাসা ও মানুষকে ভালোবাসা।’

কিন্তু তার এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হয়নি ইউক্রেনে যুদ্ধের দামামা বেজে ওঠায়। যুদ্ধ শুরুর ঠিক দু’দিন আগেও সেখানে অবস্থান করছিলেন তিনি। তাই ইউক্রেন থেকে অক্ষত অবস্থায় ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যুদ্ধের কবল থেকে বেঁচে যাওয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ঊর্বশী ইউক্রেনে গিয়েছিলেন ‘দ্য লিজেন্ড’ নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য। এই সিনেমার মাধ্যমে দক্ষিণ ভারতীয় তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। কিন্তু যে ভালো লাগা নিয়ে কাজ শুরু করেছিলেন, তা স্থায়ী হলো না যুদ্ধ পরিস্থিতির কারণে। এখন কাজে বিরতি দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি