,

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত হলেও সুপার লিগের আওতায় থাকায় স্বাগতিকদের জন্য তৃতীয় ম্যাচও ছিল সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ হারায় নিজেদের মাঠে ১০ পয়েন্ট খোয়ালো তামিম-সাকিবরা।

এর আগে টস জিতে ব্যাট করে মাত্র ১৯২ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৮৬ রান করেন লিটন দাস। এদিন ব্যাটিং ব্যর্থতার সঙ্গে মানসম্মত বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ, সাকিব আল হাসানরা। পাশাপাশি ক্যাচ মিসের পসরা সাজান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে কিছুই আর কাজে লাগেনি।

তিনবার জীবন পেয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রহমানউল্লাহ গুরবাজ। মাত্র ৯ ম্যাচের ক্যারিয়ারে তিনবার পঞ্চাশ পেরিয়ে তিনটিকেই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। তার অপরাজিত ১০৬ রানের ইনিংসে শেষ ম্যাচ থেকে ১০টি পয়েন্ট পেয়ে গেছে আফগানিস্তান। যার সুবাদে এখন ৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলে চার নম্বরে উঠে গেছে আফগানিস্তান। শেষ ম্যাচটি হারলেও ১৫ ম্যাচে ১০ জয়ে পাওয়া ১০০ পয়েন্টের কল্যাণে এক নম্বরেই রয়েছে বাংলাদেশ। কাছাকাছি থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। তিনে থাকা ভারতের ঝুলিতে আছে ৭৯ পয়েন্ট।

 

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন