,

রাজধানীতে করোনা রোগীদের ৯৮ শতাংশই ওমিক্রনে আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, রাজধানীতে করোনা রোগীদের মধ্যে ৯৮ শতাংশই ওমিক্রন ধরনে আক্রান্ত। গত ২৯ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিডিডিআরবির ভাইরোলজি ল্যাবে রাজধানীর ৪৮ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া গেছে।

আজ রোববার বিকেলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আইসিডিডিআরবি জানিয়েছে, ৪৮টি নমুনার মধ্যে ৪৭টিতেই ওমিক্রনের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। বাকি একজনের নমুনায় পাওয়া গেছে ডেল্টা ধরন; শতকরা হিসাবে যা ২ শতাংশ। করোনা রোগীদের মধ্যে ওমিক্রনের বিএ.২ উপধরনে আক্রান্ত হয়েছেন ৮৩ শতাংশ রোগী। বাকি ১৭ ভাগ রোগী বিএ.১ উপধরনে আক্রান্ত হন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি আইসিডিডিআরবি জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছিল, রাজধানীতে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মধ্যে ৯২ শতাংশ ওমিক্রনে সংক্রমিত। বাকি ৮ শতাংশ ডেল্টা ধরনে আক্রান্ত।

গত বছরের ৯ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। এরপর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ওমিক্রনের বিস্তার শুরু। ওমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল।

গত ১৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের বেশি ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি