,

আলোচনায় বসতে বেলারুশ যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলমান সমস্যা সমাধানে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে বেলারুশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউক্রেনের প্রতিনিধিরা।

এর আগে রোববার শান্তি আলোচনার প্রস্তাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রত্যাখ্যান করেন। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোনে কথা বলার পর ইউক্রেনের প্রতিনিধিরা বেলারুশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

প্রেসিডেন্ট পুতিনের শীর্ষ সহযোগী ও রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। বেলারুশের স্থানীয় সংবাদ সংস্থা বেলটা নিউজ এজেন্সি বলছে, ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত এবং ইউক্রেনীয় প্রতিনিধিদলের গোমেলে পৌঁছানোর অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে টেলিফোনে কথা বলেছেন। এরপর প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেন এবং তাকে রুশ প্রতিনিধিদল প্রত্যাহার না করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন গোমেল অঞ্চলে আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়ে দেন।

রাশিয়ার প্রতিনিধি দলের আরেক সদস্য লিওনিড স্লাৎস্কি বলেছেন, ইউক্রেনের সাথে আসন্ন আলোচনায় রাশিয়া বেশ ‘কঠোর’ পন্থা অবলম্বন করবে।

এদিকে, বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইউক্রেন-বেলারুশ সীমান্তে গোমেল অঞ্চলে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাতে রাজি হয়েছে কিয়েভ।

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় প্রতিনিধিদল ইউক্রেন-বেলারুশ সীমান্তের প্রিপিয়াত নদীর তীরবর্তী অঞ্চল গোমেলে কোনো ধরনের আগাম শর্ত ছাড়াই রাশিয়ায় কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। যদিও রোববার সকালের দিকে বেলারুশে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছিলেন, এমন কোনো দেশের শহর আমাদের জন্য যথাযথ হবে; যাদের ভূখণ্ড থেকে আমাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। সৎ আলোচনা এবং সত্যিই যুদ্ধের অবসানের জন্য এটিই একমাত্র উপায়।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন, কিয়েভ প্রাথমিকভাবে বেলারুশে আসতে অস্বীকৃতি জানিয়ে মস্কোর সাথে আলোচনার বিষয়ে অসঙ্গতি দেখিয়েছে।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার একটি প্রতিনিধি দল প্রতিবেশী বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে এবং সেখানে তারা ইউক্রেনের প্রতিনিধিদের জন্য অপেক্ষা করছে।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল