,

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে এবার লেমুরের মৃত্যু

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, জেব্রার পর বিরল প্রজাতির একটি লেমুরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে লেমুরটি মারা গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের প্রকল্প পরিচালক মোল্যা রেজাউল করিম। তিনি জানান, প্রাণীটি কী কারণে মারা গেছে সে বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

তবে সাফারি পার্কের দায়িত্বে থাকা বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক রফিকুল ইসলাম লেমুরের মৃত্যুর বিষয়ে কিছু বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে পার্কের এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলে লেমুরটির মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেওয়া হয়।

জানা যায়, ২০১৯ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়। পরে সেগুলো সাফারি পার্কে অবমুক্ত করা হয়। লেমুর জুটি পার্কে দুটি শাবকেরও জন্ম দেয়।

লেমুর আফ্রিকার মাদাগাস্কারের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। এ প্রাণীটি রাতের আঁধারে অপেক্ষাকৃত বেশি চলাচল করে। এরা সাধারণত পতঙ্গ, ফল, লতাপাতা খেয়ে থাকে।

পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম মোঠু ফোনে বলেন, পার্কে একটি লেমুর মারা গেছে। প্রাণীটি কি কারণে মারা গেছে সে বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে ১১টি জেব্রা, একটি বাঘ ও একটি সিংহীর মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি