,

এবার সুবাহর বিরুদ্ধে মামলা করলেন ইলিয়াস

news-image

বিনোদন প্রতিবেদক : এবার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত গায়ক ইলিয়াস হোসাইন। গত ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় মামলা করেছেন তিনি। গত শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ইলিয়াস নিজেই।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছর ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে ইলিয়াস বলেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘গায়ক ইলিয়াস হোসাইন যেসব অভিযোগ এনে মামলাটি করেছেন আমরা তা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।’

এর আগে গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ।

অভিনেত্রী সুবাহ ও গায়ক ইলিয়াস বিয়ে করেছেন গত বছর ১ ডিসেম্বর। এর ক’দিন পরেই তাদের সংসারজীবনে ফাটল ধরতে শুরু করে। দু’জন দু’জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়িয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল