,

টাকার বিনিময়ে টিকা দিচ্ছিলেন গার্মেন্টস ঐক্য ফোরাম নেতা, আটক ২

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার সময় গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিনোভ্যাকের অর্ধপূর্ণ তিনটি ও চারটি খালি ভায়াল উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে শ্রীপুর উপজেলায় মুলাইদের রঙ্গিলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।

তারা হলেন- গার্মেন্টস ঐক্য ফোরামের শ্রীপুর থানা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং মাওনা বাজার এলাকার সুলতানা পারভীন।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, কয়েক দিন আগে থেকেই জাহাঙ্গীর রঙ্গিলাবাজার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে নিয়ে করোনার টিকাকার্ড সংগ্রহ করেন। পরে শনিবার দুপুর থেকে রঙ্গিলাবাজারে জাহাঙ্গীর সংগঠনের অফিসে বসে টিকাকার্ড সরবরাহকারীদের টিকা দেওয়া শুরু করেন।

গার্মেন্টস শ্রমিক আব্দুল বাতেন বলেন, ‘২৬ ফেব্রুয়ারির পর করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আর দেওয়া হবে না- এমন ঘোষণা শোনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় গিয়েছি। দীর্ঘ লাইন থাকায় ভ্যাকসিন না দিয়েই ফিরতে হয়েছে। এখানে টাকার বিনিময়ে বিনামূল্যের ভ্যাকসিন দেওয়ায় স্থানীয় মানুষজন বিক্ষুব্ধ ছিল।’

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, ‘বিষয়টি শুনেছি। তারা কীভাবে, কোথা থেকে টিকা পেল তা খতিয়ে দেখতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড