,

দেশে কেউ গৃহহীন থাকবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে আশ্রয়ণ প্রকল্প নিয়েছে, যা সফলতার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে।’

আজ শনিবার মেহেরপুরে আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘সরকারের লক্ষ্য জনগণকে স্বাচ্ছন্দ্য জীবনযাপনের ব্যবস্থা করা। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য সরকার ঋণ দেওয়ার ব্যবস্থাও নিয়েছে। এই ঋণ যথাযথভাবে কাজে লাগিয়ে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন।’

এর আগে প্রতিমন্ত্রী একদিনে এক কোটি কোভিড টিকাদান কর্মসূচির জন্য স্থাপিত বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ টিকা ব্যবস্থাপনায় ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অন্যতম সফল দেশ। আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন রয়েছে।’ প্রতিমন্ত্রী এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা নেওয়ার আহ্বান জানান।

আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি