,

হাজারো রুশ সেনার মরদেহ সরাতে রেড ক্রসের প্রতি আহ্বান ইউক্রেনের

news-image

অনলাইন ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারা যাওয়া ‘হাজারো’ রুশ সেনার মরদেহ ইউক্রেন থেকে সরিয়ে নিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেলেশ্চুক। আজ শনিবার তিনি এই আহ্বান জানিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি।

ভেলেশ্চুক জানিয়েছেন, আক্রমণ করতে আসা রুশ বাহিনীর কয়েক হাজার সেনা নিহত হয়েছে। রেড ক্রসের উচিৎ এই মরদেহগুলো রাশিয়ার কাছে ফেরত দেওয়া।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে জানায়, এখন পর্যন্ত সাড়ে তিন হাজার রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে কোনও হতাহতের কথা স্বীকার করা হয়নি।

গতকাল শুক্রবার আইটিভি নিউজের এক প্রতিবেদনে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নথি তুলে ধরা হয়েছে। এতে প্রকাশ পেয়েছে- সংঘাতে ব্যাপক হতাহতের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে মস্কো এবং এ কাজের জন্য চিকিৎসক নিয়োগের প্রয়োজন হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য