,

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আ. লীগের নেতৃত্বে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশ কিন্তু গাঙ্গে ভেসে আসেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশনায় যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হিসেবে ভবিষ্যতে থাকার পরিকল্পনা শুধু রাখে না, থাকবে।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, যারা রাজাকার, আল বদর ছিল বা তাদের উত্তরসূরী যদি কেউ ষড়যন্ত্র করে, বাংলাদেশের জনগণ তার সঠিক জবাব দেবে-প্রতি উত্তর দেবে এবং আপনারা সেটার ব্যবস্থা করবেন।

আনিসুল হক বলেন, ‘আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি থেকে থাকে, আপনারা যদি আমাকে অপছন্দ করেন বলে দেন, আমি চলে যাব। আমার কোনো আপত্তি নাই কিন্তু নিজেদের মধ্যে যদি ভাগাভাগি থেকে থাকে—দূর করে ফেলেন। কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের জনগণের কারণে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি