,

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন সায়েম সোবহান আনভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদান রাখায় ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রবর্তনের ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ‘ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদারের ছবিসহ একটি স্মারক, উত্তরীয় ও মিষ্টির প্যাকেট।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার ও মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সম্মাননা পেয়ে সায়েম সোবহান আনভীর বলেন,‘দারুন এক অনুভূতি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

উল্লেখ্য, আগেও বিভিন্ন সময়ে এই সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি