,

মুরগির দাম বৃদ্ধি আবার, কিছুটা কমেছে পেঁয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবার বেড়ে গেছে মুরগির দাম। পাকিস্তানি কক বা সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা। তবে ব্রয়লারের দাম কিছুটা কমেছে আগের সপ্তহের চেয়ে। এদিকে আগের সপ্তাহে দ্বিগুণ বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দাম এই সপ্তাহে কিছুটা কমেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০-৩২০ টাকা। গত সপ্তাহে যা ছিলো ২৬০-২৯০ টাকা। সোনালির দাম বাড়লেও কেজিপ্রতি ১০ টাকার মতো কমেছে ব্রয়লারের দাম। এই সপ্তাহে বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬০-১৬৫ টাকা দরে, গত সপ্তাহে যা ছিলো ১৭০-১৭৫ টাকা।

এদিকে গেলো দুই সপ্তাহে পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার পর এই সপ্তাহে এসে কমেছে কিছুটা। বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা করে। গেলো সপ্তাহে যা ছিলো ৫০-৬০ টাকা।

এই সপ্তাহে বাজারে বেশিরভাগ সবজির দামই রয়েছে অপরিবর্তিত। বাজারে বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা আর ছোট ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা পিস হিসেবে। শিমের কেজিও আগের সপ্তাহের মতোই রয়ে গেছে ৬০-৭০ টাকা। বাজাড়ে বেগুনের কেজি ৫০-৭০ আর গাজরের কেজি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা। পাকা টমেটোর কেজিপ্রতি দাম ৪০-৫০ টাকা। এছাড়া বাজারে পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা করে আর লাল শাক ১০-১৫ টাকা করে।

এই সপ্তাহে মাছের বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১০০০-১২০০ টাকা আর ছোট ইলিশে কেজি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা করে। এছাড়া রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকা, আর চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজিদরে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি