,

তামিমের পর সাজঘরে সাকিবও

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালকে হারানোর পর জুটি গড়েন সাকিব আল হাসান ও লিটন দাস। দুজনের অবিচ্ছেদ্য জুটিতে প্রতিরোধ গড়ার আভাস দেয় বাংলাদেশ। তবে রশিদ খানের ঘূর্ণিতে ভেঙে যায় ৫৩ বলে ৪৫ রানের জুটি। রশিদের লেন্থ বল সাকিবের ব্যাট মিস করে লাগে পায়ে, ফলে ২ চারে ৩৬ বলে ২০ রান নিয়েই ফিরতে হয় সাজঘরে। ক্রিজে এখন লিটন দাসের সঙ্গী মুশফিকুর রহিম।

এদিকে, ইনিংসের শুরু থেকে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তামিম ইকবালকে। দ্বিতীয় ওভারেই দুই চারে দেখিয়েছিলেন সম্ভাবনা। কিন্তু বেশিদূর লম্বা হয়নি অধিনায়কের ইনিংস। ফারুকির করা সপ্তম ওভারের দ্বিতীয় বল লাগে তামিমের পায়ে, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন তামিম, কিন্তু তার পক্ষে যায়নি। ২৪ বলে ১২ রান করেন এই বাঁহাতি ওপেনার। এর মধ্য দিয়ে তামিম বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউ হওয়ার রেকর্ড গড়েন! তিনি এই নিয়ে ২০ বার আউট হয়েছেন। তার পরে আছেন মুশফিকুর রহিম, তিনি আউট হয়েছেন ১৭ বার।

ফজল হক ফারুকির করা তৃতীয় ওভারের চতুর্থ বল লাগে লিটন দাসের পায়ে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় আফগানিস্তান। কোনো লাভ হয়নি, বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচিং হওয়াতে রিভিউ হারায় আফগানিস্তান। বেঁচে যান লিটন। দুটি রিভিউর মধ্যে শুরুতেই ১টি হারাল আফগানরা। শুরু থেকে তামিম ইকবালকে দারুণ আত্মবিশ্বাসী দেখালেও লিটন দাস ছিলেন নড়বড়ে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী