,

আজ থেকে বাংলায় বার্তা আসবে মুঠোফোনে

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাহকদের কাছে আজ সোমবার থেকে বাংলায় সব খুদে বার্তা পাঠানো শুরু করছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। আগামী জুন মাস নাগাদ সেবাটি পুরোপুরি চালু হবে। গতকাল রোববার রাতে কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করেছে।

গতকাল রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে অপারেটরদের বাংলায় এসএমএস পাঠানো সংক্রান্ত কারিগরি কার্যক্রম ৯১ শতাংশ শেষ হয়েছে। অবশিষ্ট ৯ শতাংশ কাজ জুন মাসের মধ্যে শেষ করতে হবে।’

বাংলায় এসএমএস সেবা চালুর উদ্যোগ নেওয়ার জন্য বিটিআরসি ও অপারেটরদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘গ্রাহকদের কাছে তাদের নিজের ভাষায় তথ্য প্রদান না করলে তার প্রভাব ভালো হয় না।’

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ‘বর্তমান সরকার প্রযুক্তিতে বাংলার ব্যবহার নিয়ে সব সময় সচেষ্ট ছিল। জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিজেদের ইংরেজিতে ছাপানো বেশির ভাগ আইন বাংলায় রূপান্তরের উদ্যোগ নিয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি