,

সেন্টমার্টিনগামী জাহাজ ও রিসোর্ট মালিককে জরিমানা

news-image

টেকনাফ প্রতিনিধি : সমুদ্রে ময়লা আবর্জনা ফেলার অভিযোগে এবং সরকারি নির্দেশ অমান্য করায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী তিনটি জাহাজ ও দুটি রিসোর্টকে জরিমানা করেছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

এ বিষয়ে সেন্টমার্টিনে দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, পর্যটকবাহী জাহাজ থেকে ময়লা ফেলার অভিযোগে এমভি পারিজাত, এম ভি ফারহান ও বে ক্রুজ ইন্টারন্যাশনাল জাহাজকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া পরিবেশ আইন অমান্য করায় কিংশুক ইকো বিচ রিসোর্টের মালিক পক্ষকে ৫০ হাজার টাকা এবং প্রবাল তুলে সীমানা কাজে ব্যবহার করায় আরও একটি রিসোর্টকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, প্রবাল দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ে নিদের্শনা পাওয়ার পর থেকে দ্বীপে যৌথভাবে তারা কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কক্সবাজার-টেকনাফ রুটে চলাচলকারী সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহজ থেকে রান্নার ময়লা আবর্জনা ও চিপসের প্যাকেট সমুদ্রে ফেলার দায়ে তিনটি জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা দ্বীপ নিয়ে সরকারের যে ১৩টি নির্দেশনা রয়েছে সেগুলো বাস্তাবায়নে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি