,

ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘আক্রমণ’ বলতে নারাজ চীন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘আক্রমণ’ বলতে অস্বীকৃতি জানিয়েছে চীন। একইসঙ্গে ইউক্রেনে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে দেশটি। এ ছাড়া গাড়িতে করে কোথাও যাওয়ার প্রয়োজন হলে চীনের পতাকা প্রদর্শন করে সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, `চীন সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আমরা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।’

আক্রমণ শব্দটি ব্যবহারের বিষয়ে বেইজিংয়ে সাংবাদিকদের উদ্দেশে হুয়া চুনয়িং বলেন, ‘এটি সম্ভবত চীন এবং আপনারা যারা পশ্চিমা, তাদের মধ্যে একটি পার্থক্য। আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবো না।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘আক্রমণের সংজ্ঞার বিষয়ে আমি মনে করি, আমাদের ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখতে হবে সেদিকে ফিরে যাওয়া উচিত। ইউক্রেনের ইস্যুটির অন্যান্য অত্যন্ত জটিল ঐতিহাসিক পটভূমি রয়েছে, যা আজও বিদ্যমান। সবাই যা দেখতে চায়, তা নাও হতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি