,

আগরতলায় বাংলাদেশের চার তারকা

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতের আগরতলায় আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এতে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন ফোক সম্রাজ্ঞী-সাংসদ মমতাজ বেগম, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও সংগীতশিল্পী ফকির শাহাবুদ্দীন।

জানা গেছে, আজ বুধবার আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন তারা। উৎসবের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে ২৭ ফেব্রুয়ারি সবাই ঢাকায় ফিরবেন।

মমতাজ বলেন, ‘রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে যাওয়ার বিষয়টি বরাবরই আনন্দের। দেশের শিল্প-সংস্কৃতি নিয়ে দেশের বাইরে কথা বলতে গৌরববোধ করি। আশা করছি, এবারও সুন্দর একটি অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারবো। অনুষ্ঠানের শেষে কলকাতায় কয়েকটা দিন ঘুরে এরপর দেশে ফিরব।’

অপু বিশ্বাস বলেন, ‘আগরতলায় এর আগেও অনেকবার এসেছি। কিন্তু রাষ্ট্রীয় সফরে আসার আনন্দ ও ভালোলাগা অন্যরকম। চলচ্চিত্র উৎসবে এসে নতুন অভিজ্ঞতা হচ্ছে। সবকিছু মিলিয়ে ভালো লাগছে। এখানে মোট পাঁচ দিন থাকার পরিকল্পনা করেছি। আগরতলা, গুয়াহাটি, শিলংসহ আশপাশের কয়েকটি স্থানে যেতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি