,

ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় স্কুলছাত্রকে খুন করে বাবু

news-image

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় স্কুলছাত্র খুনের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতের নাম-মো. আলী ওরফে বাবু বিশ্বাস (২১)। আজ মঙ্গলবার দুপুরে সিআইডি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার শিলাইদহ ইউনিয়নের অর্ন্তগত খোরশেদপুর বাজারে ২৬ জানুয়ারি রাতে পূর্ব শত্রুতার জেরে আলী ওরফে বাবু বিশ্বাস (২১) তার ফার্নিচারের দোকানে স্কুলপড়ুয়া দিদারকে (১৬) ডেকে এনে ফার্নিচার তৈরির ধারালো বাটাল দিয়ে উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনাটি সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন তদন্ত সংস্থার পাশাপাশি সিআইডির বিশেষ এলআইসি শাখা ছায়া তদন্ত শুরু করে।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর এলআইসির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ২১ ফেব্রুয়ারি রাতে ফেনী সদর থানার ডাক্তার পাড়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় ১নং আসামি মো. আলী ওরফে বাবু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, কোমরকান্দি বাজারের মোটরসাইকেলের মেকানিক তার ছোট ভাই মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) স্কুলে পড়ুয়া ছাত্রীদেরকে রাস্তাঘাটে পেলেই ইভটিজিং করতো। তার ভাইয়ের এই কাজকর্মে বাঁধা হয়ে দাঁড়ায় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনালে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ভিকটিম দিদারুল ইসলাম (১৬)। সে এলাকার বিভিন্ন সচেতন ব্যক্তিবর্গদের নিয়ে যেকোনো অন্যায়ের প্রতিবাদ করতো।

এরই ধারাবাহিকতায় আশিক কর্তৃক বিভিন্ন মেয়েদেরকে ইভটিজিং করার প্রতিবাদসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে তার ভাই আশিক ও ভিকটিম দিদারের সঙ্গে শত্রুতা চলে আসছিল। এর জেরেই সে তার ভাই আশিকের পক্ষ নিয়ে ২৬ জানুয়ারি রাতে দিদারকে নিজের মালিকানাধীন ‘বাবু ফার্নিচার’ নামীয় দোকানে ডেকে এনে অত্যন্ত নির্মমভাবে হত্যার ঘটনাটি ঘটায়।

হত্যাকাণ্ডের বিষয়ে মৃতের বাবা মো. আবুল হোসেন বাদী হয়ে মো. আলী বাবু বিশ্বাসসহ চারজন আসামির বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়