,

২৬ ফেব্রুয়ারির পরও টিকার প্রথম ডোজ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ ফেব্রুয়ারির পরও করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে টিকা দেওয়া হবে। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে, সাময়িকভাবে প্রথম ডোজের দিকে দৃষ্টি কম থাকলেও এর কার্যক্রম চলবে।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা ২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছি। প্রয়োজনে দেড় কোটি ডোজ দেব। ১০ কোটি ডোজ টিকা আমাদের হাতে আছে। আমরা এর আগেও এক দিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। এটি করার সক্ষমতা আমাদের আছে। বিশেষ এ কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।’

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি