,

যুদ্ধ কি অবশ্যম্ভাবী, ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকাসহ ইউরোপের একাধিক দেশ ক্রমেই দাবি করে যাচ্ছে, ইউক্রেনে হামলা করবেই রাশিয়া। ইতোমধ্যে ইউক্রেন সীমান্তে মোতায়েন বিশাল বাহিনীর একটা অংশ সরিয়ে নিয়েছিল মস্কো। তাতেও উত্তেজনা কমছে না। এর মধ্যেই নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলল ভারত। জারি করল নির্দেশিকা। এমনকি সেখানে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদেরও সেদেশ ছাড়তে বলা হয়েছে। যদি না কারও থাকা ‘আবশ্যক হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক বা চার্টার্ড যেমন বিমানই পাওয়া যাচ্ছে তাতে করেই যেন ইউক্রেন ছাড়েন ভারতীয় নাগরিকরা। কারণ যে কোনও মুহূর্তে দেশটিতে আক্রমণ করতে পারে রাশিয়া। গত কয়েক দিনে এই নিয়ে দ্বিতীয় নির্দেশিকা জারি করল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। প্রথম নির্দেশিকায় পড়ুয়াদের ইউক্রেন ছাড়ার কথা বলেছিল ভারত। টাটা সংস্থার এয়ার ইন্ডিয়া আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি তিনটি বিশেষ বিমান চালু করবে। ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর বরিস্পিল থেকে ভারতীয়দের নিয়ে বিমান তিনটি ভারতে ফিরবে। বর্তমান পরিস্থিতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। সেখানে এই সংক্রান্ত যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যাবে।

এদিকে, রবিবার (২০ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট মানুয়েল মাক্রোঁ। তার দপ্তর জানিয়েছে, পূর্ব ইউরোপে যুদ্ধ থামাতে এটাই শেষ চেষ্টা মাক্রোর তরফ থেকে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি