,

প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি : ঢাবি ভিসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ভিন্ন ভাষার প্রভাবে নানা ভাষার শব্দ ঢুকে ভাষা তার মৌলিকত্ব হারায়, তাই প্রমিত ভাষা ব্যবহার খুব জরুরি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) মোহাম্মদ আখতারুজ্জামান। আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন আখতারুজ্জামান।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জাতীয়ভাবে মাতৃভাষার ব্যবহার ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটার অভাব, সেটি হচ্ছে পরিমার্জিত ও পরিশীলিত ভাষার ব্যবহার। আমাদের কিছু প্রতিষ্ঠান এ বিষয়ে কাজ করে। বিশ্ববিদ্যালয়গুলোর এ বিষয়ে বিশেষ যত্ন থাকা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে যত্নশীল।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের নানা শাখায় বর্তমানে বাংলা ভাষায় অধ্যয়নের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ভাষার সমৃদ্ধি অর্জনের সঙ্গে সঙ্গে সে ভাষা আয়ত্ত করার সক্ষমতা বৃদ্ধি পায়। আমরা প্রমিত বাংলা ভাষার ব্যবহারের পাশাপাশি ভিনদেশি ও আন্তর্জাতিক ভাষা যেন আমরা রক্ষা করতে পারি, সে বিষয়ে যত্নশীল থাকা প্রয়োজন।’

ঢাবি ভিসি বলেন, ‘ভিনদেশি ভাষা ও সংস্কৃতি-আমাদের সেটিরও প্রয়োজন আছে। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল বাংলাভাষী মানুষের জন্য শহীদ দিবস নয়, এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় একটি বিশেষ মূল্যবোধ। সেটি হলো বিলুপ্তপ্রায় ভাষা, সংস্কৃতি ও সভ্যতাকে সংরক্ষণ করা; ক্ষুদ্র জাতিসত্তার ভাষা-সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগী হওয়া এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকা। মানবিক মূল্যবোধ আমাদের মহান একুশ শিক্ষা দেয়।’

ক্ষুদ্র জাতিসত্তার ভাষা সংরক্ষণে উদ্যোগ কম, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে কী করছে-এমন প্রশ্নের জবাবে ঢাবির উপাচার্য বলেন, বাংলাদেশ বহু সংস্কৃতির দেশ। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের পঠন-পাঠনে সরকারের জাতীয় উদ্যোগ আছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এসব শিক্ষার্থীর কোটা বরাদ্দ আছে। এসব ব্যবস্থাই তাদের ভাষা-সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি