,

একজনের মৃত্যুর সঙ্গে একটি ভাষারও ইতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দার্শনিক মার্টিন হাইডেগার বলেছেন ‘মানুষ ভাষার সাগরে বাস করে’ আবার কেউ কেউ মনে করেন, মানুষ হলো ভাষার বাহক; কিন্তু এমনও বিরল উদহারণ পাওয়া যায় যে, ভাষার বাহক মাত্র একজনই। এমনই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন দক্ষিণ আমেরিকার দেশ চিলির বাসিন্দা ক্রিস্টিনা কালদেরন। ইয়াগান জনগোষ্ঠীর এই নারী ৯৩ বছর বয়সে গত বুধবার মারা যান। ইয়ামানা ভাষায় কথা বলতে পারা শেষ ব্যক্তিটি তিনিই ছিলেন। খবর রয়টার্স

ক্রিস্টিনা থাকতেন চিলির দক্ষিণ প্রান্তে ভিলা উকিকা শহরের কাছে একটি সাদাসিধে বাড়িতে। উলের মোজা বানিয়ে তা বিক্রি করে চলত তার সংসার। বিশ্বে বিলুপ্তির পথে থাকা ইয়ামানা ভাষাটি টিকিয়ে রেখেছিলেন ক্রিস্টিনা ও তার বোন।

২০০৩ সালে বোন মারা যাওয়ার পর ক্রিস্টিনার নিজের সঙ্গে নিজের কথোপকথনই টিকিয়ে রেখেছিল ভাষাটিকে। এখন সেই ক্রিস্টিনাও আর নেই। হর্ন অন্তরিপ এলাকায় বসবাসরত ইয়াগান জনগোষ্ঠীর সর্বসাকুল্যে ১২শর মতো সদস্য এখন টিকে আছে। তাদের মধ্যেই প্রচলন ছিল ইয়ামানা ভাষার। তবে শব্দের মূল উৎস বোঝাটা খটমট বলে ক্রিস্টিনাদের পরের প্রজন্ম ইয়ামানা ভাষায় কথা বলা ছেড়ে দেয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি