,

তালা মেরে গেল বাবা-মা, পুড়ে ছাই হলো ৩ শিশু

news-image

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকার একটি বাসায় গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো- খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। সম্পর্কে তারা ভাই-বোন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন প্রথমিকভাবে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটতে পারে। এতে আশপাশের ১৫ থেকে ২০টি ঘরও পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

জানা গেছে, পোশাক কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহির থেকে তালা দিয়ে বের হয়েছিলেন। ফলে, আগুন লাগার পরে শিশুরা ঘর থেকে বের হতে পারেনি

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম