,

ডাকাতির প্রস্তুতিকালে বোমা রতন ও চাপাতি রাজুসহ গ্রেপ্তার ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সংঘবদ্ধ চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রতন ওরফে বোমা রতন, অমিত হাসান ওরফে গোল্ডেন অমিত, খোকন ওরফে পিচ্চি খোকন, ইয়াসিন হাসান সেন্টু ওরফে নিনজা সেন্টু, রাজু আহমেদ ওরফে চাপাতি রাজু এবং শাওন মোল্লা ওরফে মোবাইল শাওন।

আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা এ কে এম হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি গিয়ার টিপ চাকু, চারটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, মোহাম্মদপুর থানার গজনবী রোডে কলেজ গেটের সামনে একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন। পরে তারা সেখানে অভিযান চালান। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধ সংঘটন করে আসছিল। পথচারী ও সাধারণ লোকজনকে টার্গেট করে তারা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনতাই করতো।

ডিবি জানায়, বোমা রতনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আগের তিনটি মামলা আছে। এ ছাড়া গোল্ডেন অমিতের বিরুদ্ধে চারটি, পিচ্চি খোকনের বিরুদ্ধে দুটি মামলা আছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড