,

উঠে যাচ্ছে বিধিনিষেধ, তবে মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর সংক্রমণ বাড়তে থাকায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ১০ জানুয়ারি শুরু হওয়া এই বিধিনিষেধ প্রায় দেড় মাস পরে উঠে যাচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে।

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিধিনিষেধ উঠে গেলেও সর্বস্তরে মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। যেকোনো সভা-সেমিনার কিংবা সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

মন্ত্রিসভার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে সবাই যেন রিল্যাক্স মনে না করেন, সচেতন থাকেন। সর্বস্তরের মানুষকে সচেতন থাকার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা) খুলে যাচ্ছে, আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ও খুলছে। ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধের সময়সীমা আর বাড়ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনো সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি