,

দোনেৎস্কে যুদ্ধের আবহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধোঁয়া দেখে আগুনের খবর পাওয়া যেমন, পূর্ব ইউক্রেনের হালচিত্র দেখে তেমনি পুরো সংকটের প্রতিচ্ছবি দেখা যেতে পারে। দোনেৎস্ক থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নিতে রাজি হয়েছে রাশিয়া- এমন কথা জানিয়েছেন বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুশিলিন। তিনি স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের প্রধান।

গণবিক্ষোভে ২০১৪ সালে কিয়েভে রুশপন্থি কেন্দ্রীয় সরকারকে পতন করা হলে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অধিগ্রহণ করে। এ ছাড়া ইউক্রেনের অভিযোগ, পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিয়ে সেখানে বিদ্রোহ উসকে দেয়। ওই অঞ্চলে যুদ্ধে এরই মধ্যে ১৪ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। দোনেৎস্ক থেকে পুশিলিন যে কথা বলেছেন, এ বিষয়ে কিয়েভ কিংবা মস্কো থেকে কোনো বিবৃতি এ প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত পাওয়া যায়নি।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল হুশিয়ার করে বলেছেন, পূর্ব ইউক্রেনে বিশেষত দনবাসে রুশ সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘন করছে ইউক্রেন সরকার। এর আগে ওই অঞ্চলে গোলা হামলার অভিযোগ তুলেছিল মস্কো। তবে পশ্চিমারা দাবি করছেন, মূলত ইউক্রেনে বড় মাত্রায় একটি সামরিক আগ্রাসন চালানোর জন্য অজুহাত খুঁজছেন পুতিন।

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সঙ্গে ব্যাপক বিরোধ চলার মধ্যেই ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ থেকে শুরু হওয়া এ মহড়া পুতিন নিজে তদারকি করবেন। এ মহড়ায় ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রই ব্যবহার করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি