,

‘শান’ আসছে ঈদে

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে বহুল প্রতিক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ’শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। এর আগে, সিনেমাটি চলতি বছর ৭ জানুয়ারি মুক্তির কথা ছিলো। কিন্তু করোনার ঊর্ধ্বগতির কারণে জন্য মুক্তি স্থগিত করা হয়ে। শুক্রবার নতুন করে মুক্তির তারিখ জানিয়ে বলো হলো আসছে রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

এর মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’র পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ‘শান’ নির্মাণ করেছেন নবীন নির্মাতা এম রাহিম। এটি তার প্রথম কাজ। এর আগে তিনি ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও আছে কাজের অভিজ্ঞতা।

নির্মাতা রাহিম বলেন, ‘বিগ বাজেটের ছবি “শান”। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।’

সিনেমার গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

নতুন মুক্তির তারিখ ঘোষণার পর খুশি নায়ক সিয়াম। তিনি বলেন, ‘বড় একটি প্রজেক্ট “শান”। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। তাই ছবিটি নিয়ে সব সময় তারা খোঁজ খবর রেখেছেন। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় আমিও বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে এটি মুক্তি পাবে। আশা করি ঈদে ছবিটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বড়িয়ে দেবে।’

সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’ এবং বলিউডের ‘হেইট স্টোরি ২-৩-৪’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল