,

ঘোলা পানিতে মাছ শিকারই বিএনপির কাজ

news-image

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো তবে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো। বিএনপি সবকিছু নিয়েই লুকোচুরি করে। ধোঁয়াশা তৈরি করা ও ঘোলা পানিতে মাছ শিকার করাই তাদের কাজ। যা জাতি এখন বুঝে এবং জানে।

শুক্রবার সকালে চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলা একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপির একটাই কাজ নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা। তাদের কাছে একটা নির্বাচনই গ্রহণযোগ্য হবে, যেখানে তাদের জয়ী ঘোষণা করা হবে। এটা তো গণতন্ত্র হতে পারে না।

তিনি আরও বলেন, রাজনীতির নামে অপরাজনীতি চাই না। গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে সেটি অব্যাহত থাকুক। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি