,

নিয়ন্ত্রণে রাজধানীর ফার্নিচার দোকানের আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আমরা বেলা ১১টা ৫৫ মিনিটে ঐ ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পেয়েছি। ১২টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। তবে রাস্তা সরু থাকায় একটি ইউনিট সেখানে ঢুকতে না পারায় তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ১২টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি