,

শহিদ মিনারে একসঙ্গে সর্বোচ্চ ৫ জন ফুল দিতে পারবেন

news-image

ঢাবি প্রতিনিধি : আগামী ২১ ফেব্রুয়ারি চলমান করোনা মহামারী পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এবছরও সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন একসঙ্গে শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে।

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব কথা বলেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন ঢাবি উপাচার্য।

তিনি বলেন, চলমান করোনা মহামারী পরিস্থিতিতে জনসমাগম এড়াতে সীমিত সংখ্যক স্লটে সবাই শহিদ মিনার পুষ্পার্ঘ্য অর্পণ করতে পারবেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণের উদ্দেশ্যে আগত সকলের প্রতি করোনা টিকা সনদ সঙ্গে রাখার অনুরোধ থাকবে। অনুষ্ঠান চলাকালীন প্রয়োজনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী রেন্ডম চেকিং করতে পারে।

এছাড়াও উপাচার্য শহিদ মিনারে আসার রোডম্যাপ অনুসরণ ও সামাজিক দুরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় ৩ ফুট পর পর চিহ্ন থাকবে। এই চিহ্ন অনুসরণ করে সবাই পর্যায়ক্রমে শহীদ মিনারে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া, বিভিন্ন প্রবেশপথে স্বেচ্ছাসেবকগণ হ্যান্ড মাইক দিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে প্রচারণা চালাবেন। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টিও তারা মনিটর করবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধীদের জন্য শহিদ মিনারে আসতে আলাদা কোনো ব্যবস্থা থাকবে কি না জানতে চাওয়া হলে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে প্রক্টরিয়াল টিম, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিএনসিসি, রোভার স্কাউট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সচেষ্ট থাকবে। হুইল চেয়ারে কেউ থাকলে তথ্য‌ানুসারে প্রক্টরিয়াল টিম তাদের সহযোগিতা করবে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও সকলের প্রতি অনুরোধ থাকবে বিশেষ চাহিদাসম্পন্নদের যে যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন।

এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সমন্বয়কারী ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল