,

প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু ১ মার্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে আগামী ১ মার্চ থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর বিষয়টি আগামী রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, ১০ দিন বা দুই সপ্তাহ পর প্রাথমিক স্তরে পাঠদানের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার অনুমতি না থাকায় করোনার সংক্রমণ পরিস্থিতি আরও ১০ দিন বা দুই সপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি