,

ওষুধ কিনতে গিয়ে ৬ টুকরো হলেন নারী

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর বাজারের ফার্মেসি থেকে এক নারীর ছয় টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত নারীর নাম শাহানাজ পারভীন জোস্না (৩৭)। তিনি জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। জোস্না জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। গত বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিকের সি/এ মার্কেটের বাসায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতরে বিছানার চাদর দিয়ে মোড়ানো ছয় টুকরো লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে।

নিহত নারীর ভাই হেলাল মিয়া জানান, বুধবার ওষুধ কিনতে বের হয়ে আর বাসায় ফেরেননি জোস্না। তাই খোঁজাখুজি করে না পেয়ে ফার্মেসিতে অভিযান চালালে সেখানে ভেতরে লাশ পায় পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রশীদ রহমান বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল