,

সাক্ষাতের জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে যে শর্ত দিলেন ব্লিঙ্কেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়া হামলা না চালালেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, এমন শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ফরাসি বার্তাসংস্থা এফপি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘যুক্তরাষ্ট্রই প্রথম এ সাক্ষাতের প্রস্তাব করেছে। কারণ, আমরা বিশ্বাস করি, ইউক্রেন নিয়ে যে সংকট চলছে, কূটনীতি ও আলোচনার মাধ্যমে তার দায়িত্বশীল সমাধান বের হতে পারে।’

কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের কথা বললেও আবারও হামলার আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হতে পারে।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন বাইডেন।

এদিকে যুক্তরাষ্ট্রের এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে মস্কো। সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা আসে দেশটির পক্ষ থেকে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংকটের মূলে রয়েছে ন্যাটো। ন্যাটোতে যোগ দিতে বেশ এগিয়েছে ইউক্রেন। তবে এ নিয়ে মাথাব্যথা রয়েছে মস্কোর। ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে দেশটি।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল