,

ফার্মেসিতে চাদরে মোড়ানো নারীর ছয় টুকরা লাশ

news-image

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ফার্মেসি থেকে বিছানার চাদর দিয়ে মোড়ানো এক নারীর ছয় টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি ফার্মেসি থেকে শাহানাজ পারভীন জোস্না (৩৭) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রশীদ রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

পুলিশ জানায়, শাহানাজ পারভীনের স্বামী ছুরুক মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তার গ্রামের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে। তিনি জগন্নাথপুর পৌরসভার পেছনের কলোনিতে ছেলে-মেয়ে নিয়ে বসবাস করতেন। গতকাল বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন নারী। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিকের বাসায় খোঁজ করে জানতে পারেন তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন। পরে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি ফার্মেসির তালা ভেঙে ভেতর থেকে লাশ উদ্ধার করে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি