,

সোনারগাঁয়ে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় আফাজ উদ্দিন (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

আফাজ উদ্দিনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার চরখিদি গ্রামের মজনু মিয়ার ছেলে। সোনারগাঁ তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাইদ পিয়াল এ তথ্য নিশ্চিত করেন।

আবু সাইদ পিয়াল জানান, উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে দায়িত্বরত ছিলেন তারা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক আফাজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে তার দুই পায়ের ওপর দিয়েই ট্রাকের চাকা উঠে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি