,

বাণিজ্য-বিনিয়োগ নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

news-image

কূটনৈতিক প্রতিবেদকদুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে অগ্রগতির লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি ক্যানবেরায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বসবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

আজ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনার সুফিউর রহমান অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড্যান তেহানের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন বলে জানানো হয়েছে।

এ সময় হাইকমিশনার সুফিউর রহমান ও অস্ট্রেলিয়ার মন্ত্রী ড্যান তেহান দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ চিহ্নিত করার বিষয়ে আলোচনা করেন।

ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) অধীনে গত বছরের ১৫ সেপ্টেম্বর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়।

অস্ট্রেলিয়া সম্প্রতি অবকাঠামো, তথ্য-প্রযুক্তি, খনিজ এবং অন্য সম্ভাব্য খাতে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সুযোগগুলো চিহ্নিত করতে একাধিক গবেষণা চালুর ঘোষণা দিয়েছে। ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন তিন বছর ধরে এ ধরনের গবেষণার পক্ষে কথা বলে আসছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি