,

বড় পতনে কমেছে লেনদেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে বড় পতন হয়েছে পুঁজিবাজারে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৩৩ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯১.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২০৮ কোটি ৬৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৭টির এবং ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৩৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য