,

মুনিয়া হত্যা মামলায় শারুনের সাবেক স্ত্রী মিম কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীর সাবেক স্ত্রী সাইফা রহমান মিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। এর আগে গুলশান থানার এ মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আলা উদ্দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গাজী শাহআলম জামিন আবেদন করে শুনানির জন্য সময় আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত মঙ্গলবার সকালে ঢাকার ধানমন্ডির বাসা থেকে মিমকে পিবিআই’র স্পেশাল ক্রাইম (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সন্ধ্যায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত বছর ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, তার বাবা, মা ও স্ত্রীসহ আটজনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য